ইউনাইটেড এবং লিভারপুলের মতো ক্লাবগুলো ফ্র্যাবিগাসের প্রতি আগ্রহ

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছেড়ে ২০১৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে নাম লেখান সেস ফ্যাব্রিগাস। এর পর থেকে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে দাপিয়ে খেলছেন স্প্যানিশ তারকা। মাঝপথে তার আবারও ক্যাম্প ন্যুতে ফিরে যাওয়ার গুঞ্জন উঠে।

এবার গ্রীষ্মের দলবদলের জানালা খোলার আগেই তার ক্লাব ছাড়া নিয়ে আবারও গুঞ্জন। এবার আর বার্সা নয়। ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের মতো ক্লাবগুলো ফ্র্যাবিগাসের প্রতি আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে এবার চেলসিকে পয়েন্ট টেবিলের শীর্ষে রাখতে দুর্দান্ত ভূমিকায় রাখায় স্প্যানিশ এ তারকার প্রতি নজর পড়েছে সবার। তবে  ফ্যাবিগ্রাসকে ছাড়তে চাইলে ৩০ মিলিয়ন পাউন্ড দাম হাঁকাতে পারে চেলসি।

চলতি মেয়াদ অনুযায়ী ২০১৭ সাল পর্যন্ত চেলসিতে থাকার কথা রয়েছে ফ্যাব্রিগাসের। ইংলিশ লিগ ছাড়াও চীন ও ইতালিয়ান সিরি’আর ক্লাবগুলোও ফ্যাব্রিগাসের প্রতি আগ্রহী রয়েছে। তবে ইংলিশ লিগই ফ্যাব্রিগাসের পছন্দ বলে জানিয়েছিলেন আগে। তাই নতুন মৌসুমে লিভারপুল কিংবা ম্যানইউর মতো বড় ক্লাবগুলোতে দেখা যেতে পারে স্প্যানিশ এ মিডফিল্ডারকে।