ইউরোতে করোনার হানা, বিলি গিলমোর আক্রান্ত

ইউরো চ্যাম্পিয়নশিপে এবার করোনার হানা। স্কটল্যান্ডের তারকা ফুটবলার বিলি গিলমোর করোনা আক্রান্ত হয়েছেন। ঠিক যে সময় নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে স্কটল্যান্ড, তখনই ধাক্কা খেল দলটি।

গিলমোরের করোনা আক্রান্তের বিষয়ে স্কটল্যান্ডের ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘দলের অন্যতম সদস্য বিলি গিলমোরের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। তিনি পরের ম্যাচে খেলতে পারবেন না।’

টুর্নামেন্ট শুরুর আগে স্কটল্যান্ডের আরও এক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছিলেন।

এর আগে দুইবার ইউরো খেলেছে স্কটল্যান্ড।