ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে এ পর্যন্ত ২৯৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো দল এর আগে তিন শতাধিক রান তাড়া করে জিততে পারেনি সেখানে। আজ গলে ৩১৭ রান তাড়া করে জয় পেয়েছে জিম্বাবুয়ে। গড়েছে নতুন এক ইতিহাস। শ্রীলঙ্কার মাটিতে এই প্রথম কোনো দল তিন শতাধিক রান তাড়া করে জয় পেল।
এর আগে ২০০৯ সালে পাকিস্তান ২৮৮ রান তাড়া করে জিতেছিল। সেটাই ছিল শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আজ সেই রেকর্ড ভেঙে দিয়ে স্প্রিং বকরা ৩১৭ রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে। গড়েছে নতুন এক রেকর্ড।


