স্বাধীন বাংলার ফুটবলার এ কে এম নওশেরুজ্জামান এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তার জন্মস্থান চাঁদপুরে পারিবারিক কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ যোহর মুন্সিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে। পরে সেখানকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে নিয়ে গেলে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানায়। এরপর, তার জন্মস্থান চাঁদপুরের উত্তর মতলব উপজেলার বদরপুর গ্রামে তাকে দাফন করা হয়।
এর আগে, ফুল দিয়ে তাকে অন্তিম শ্রদ্ধা জানান তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। দেয়া হয় গার্ড অব অনার। করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান স্বাধীন বাংলার এই কিংবদন্তি ফুটবলার।


