মোঃ সোহেল রানা রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডাকবাংলায় আজ সোমবার ২৮শে ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কমিটির উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও মতবিনিময় সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,২নং নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আরিফুর রহমান, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সভাপতি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক,২নং নেকমরদ ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট ব্যবসায়ী খাজিম উদ্দিন, আবু তালেব, মিজানুর রহমান, আবু বক্কর সিদ্দিক মানিক, দেলোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন, এনামুল হক খান বাবু , সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন ,আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি ও অর্থ সম্পাদক বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন ঠাকুরগাঁও জেলা কমিটি ,বেলাল হোসেন বাবু, সাংগঠনিক সাধারণ সম্পাদক বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন ও আব্দুল আহাদ, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, রানীশংকৈল উপজেলার ইলেকট্রিশিয়ান ফেডারেশনের সভাপতি জাহাঙ্গীর আলম সুমন।


