খেলা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নেই আনন্দের আমেজ। কঠিন এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিরাপদে থেকে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও গৌতম গম্ভীর।
ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার তার অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ শুভেচ্ছার এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আর্শীবাদে এবং নিরাপদে থাকুন।’
ভারতের আরেক সাবেক ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর লিখেছেন, ‘আমার দেশের সব মানুষকে ঈদ মোবারক। আনন্দময় অনুষ্ঠানটি এই কঠিন সময়ে সুখের অনুভূতি ফিরিয়ে আনুক! ঈদ মোবারক।


