উইম্বলডনের নারী এককের সেমিতে অ্যাশলে বার্টি

উইম্বলডনের নারী এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বসেরা টেনিস তারকা অ্যাশলে বার্টি। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে জিতে শীর্ষ চারে উঠেছেন আসরের সাবেক চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার।

১৯৮০ সালের পর এই প্রথম অল অস্ট্রেলিয়ান কোয়ার্টার ফাইনাল দেখেছে টেনিস বিশ্ব। যেখানে মুখোমুখি হন বিশ্বসেরা তারকা অ্যাশলে বার্টি ও ক্রোয়েশিয়ান বংশোদ্ভূত আজলা টমজানোভিচ। প্রথম সেট থেকেই আধিপত্য বিস্তার করেন বার্টি। ৬-১ গেমে জিতে নেন প্রথম সেট।

২০১৯ ফ্রেঞ্চ ওপেনজয়ী বার্টি দ্বিতীয় সেটেও দেখান চমক। ৬-৩ গেমে জিতে নিশ্চিত করেন আসরের সেমিফাইনাল। আরেক ম্যাচে উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার মুখোমুখি হন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুশোভার। ম্যাচে ৬-২, ৬-৩ গেমে সহজেই জিতে আসরের শীর্ষ চারে ওঠেন কেরবার।