উত্তরা প্রতিনিধিঃ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ও দো’আ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবীব হাসান। এ সময় প্রধান অতিথি নিজ হাতে ফলজ গাছ রোপণ করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্ধোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি শেখ মোঃ মামুনুল হক(শেখ মামুন) সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ মনোয়ারুল ইসলাম রবিন ,৩নং ইউনিট ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আকন্দসহ কল্যাণ সমিতির ইসি কমিটির সদস্য ও আজীবন সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভাপতি শেখ মোঃ মামুনুল হক বলেন, আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের কথা চিন্তা করে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির ২১১০ টি বৃক্ষ রোপন করেছি। আমরা এ বৃক্ষরোপন অব্যাহত রাখবো।
বৃক্ষরোপন কর্মসূচি শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দো’আ ও মোনাজাত করা হয়।


