রেজাউর রহমানঃ উত্তরার জমজম টাওয়ারে সার্বজনীন পূজা কমিটির ‘উত্তরা পশ্চিম থানা শাখা’র শুভ অভিষেক অনুষ্ঠিত হয়।
শনিবার রাত ৮টায় এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করার আহবান জানিয়ে বাংলাদেশে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে সকলকে এক সাথে কাজ প্রত্যয় ব্যক্ত করেন বক্তরা। অভিষেক অনুষ্ঠানে দেশ ও দশের মঙ্গল কামনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানটি মনোমুগ্ধকর করে তোলা হয়।
অভিষেক উদ্ধোধন করেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী মনীন্দ্র কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি এড. তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি শ্রী নির্মল চাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি শ্রী বাবুল দেব নাথ, মহানগর সার্বজনীন পূজা সহ-সভাপতি শ্রী নারায়ণ মহা মনি।
প্রধানবক্তা হিসেবে উপস্থিতি ছিলেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রমেন মন্ডল, স্বাগত বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন উত্তরা পশ্চিম থানা সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সন্দীপ কুমার রুদ্র, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আহবায়ক অভিষেক উদযাপন কমিটি, মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখা শ্রী নিত্য গোপাল সরকার, শ্রী আশুতোষ দত্ত।
উক্ত অভিষেক উদযাপন প্রোগ্রামে সভাপতিত্ব করেন উত্তরা সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রকৌশলী হরিপদ রায়।


