উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এলাকাবাসীর সাথে আলোচনা

ইব্রাহিম হাসানঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড আওতাধীন, হাসান মাহমুদ কমপ্লেক্স হতে প্রেমবাগান মোড় পর্যন্ত, মুক্তিযোদ্ধা রোডের  ড্রেনসহ  পাকাকরণের, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে, গতকাল রোজ শনিবার সকাল ১১ঃ৩০ মিনিটে, তেতুলতলা “তরুণ সংঘের” ক্লাবের সামনে এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে আলোচনা সভা আয়োজন করেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব  আলহাজ্ব ডি এম শামীম।
আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন, তারা বলেন হাসান মাহমুদ কমপ্লেক্স হতে প্রেমবাগান মোড় পর্যন্ত,মুক্তিযোদ্ধা রোডের  ড্রেনসহ পাকাকরণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে,যতটুকু জায়গা ছাড়তে  প্রয়োজন আমরা ততটুকু জায়গা ছাড়তে রাজি আছি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলর আলহাজ্ব ডি এম শামীম বলেন, আপনাদের এই মন-মানসিকতার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, হাসান মাহমুদ কমপ্লেক্স হতে প্রেমবাগান মোড় পর্যন্ত, মুক্তিযোদ্ধা রোডের ড্রেনসহ পাকাকরণের উন্নয়ন প্রকল্পে কাজ ধরতে সক্ষম হবো বলে আমরা মনে করি।
 আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ  হাবিব হাসানের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ তায়ালা দীর্ঘ নেক হায়াত দারাজ করেন,সুস্থতার  সাথে জীবন যাপন করার তৌফিক দান করেন। কারণ তারা সুস্থ থাকলে  দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ।
প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা ১৮ আসনের এমপি, আলহাজ্ব মোহাম্মদ  হাবিব হাসান বলেন, রাস্তাঘাট উন্নয়ন হলে  আপনার এলাকাবাসী সকল সুবিধা ভোগ করবেন,আমরা জনপ্রতিনিধিরা মাঝেমধ্যে আপনার দাওয়াত দিলে আসবো কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা ভোগ করবেন। এজন্য আপনাদের  কাছে অনুরোধ সকল উন্নয়নমূলক কাজে আপনারা জনপ্রতিনিধিদেরকে সহযোগিতা করবেন। আপনাদের আজকের এই আলোচনা সভা সফল বলে আমি মনে করি, কারণ আপনারা সবাই বলেছেন আপনাদের এলাকার উন্নয়নে যার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা ছেড়ে সহযোগিতা করবেন, জনপ্রতিনিধিদেরকে। আমি আবারো বলতে চাই আপনারা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আগামীতে নৌকায়  আপনারা ভোট দিবেন,যেন উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পারে। এলাকাবাসীকে আবারো ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।