কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরের ধরনিবাড়ী ইউনিয়নের মধুপুর সরকারপাড়া গ্রামে বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে ফাঁসিতে ঝুলে আমির হোসেন ময়না (১৬) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন। নিহত আমির হোসেন ময়না ওই গ্রামের আব্দুর রশিদের পুত্র
জানা যায়, সকালে সবার অজান্তে নিজ বাড়ীর রান্নাঘরের সাথে থাকা আম গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন কিশোর আমির হোসেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


