কুড়িগ্রাম প্রতিনিধিঃ শনিবার(১৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনু্ষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার প্রমুখ।


