কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উলিপুর উপজেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ‘লুট হইচে মোর সম্বল, দেওনা একখান কম্বল’ স্লোগানে শীতার্ত মানুষদের কম্বল দেওয়ার দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে মসজিদুল হুদা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড দেলোয়ার হোসেন, উপজেলা কমিটির নেতা হামিদুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তারা বলেন, শীতে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ কোন শীত বস্ত্র পাচ্ছেন না। তারা শীতে মানবেতর জীবন যাপন করছেন। তাহলে সরকারের দেওয়া কম্বল কোথায় গেল। শীতার্ত মানুষের মাঝে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণের দাবি জানান বক্তারা।


