উয়েফা বর্ষসেরা হওয়ার লড়াইয়ে যাঁরা থাকছে

২০২০-২১ মৌসুমের বর্ষসেরা পুরুষ খেলোয়াড় বেছে নিতে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা। প্রতিবার এই তালিকায় ফরোয়ার্ডদের জয়জয়কার থাকলেও, এবার কোনো ফরোয়ার্ডই সুযোগ পাননি।

নিজেদের ওয়েবসাইটে ২০২০-২১ মৌসুমের উয়েফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনের লক্ষ্যে তিন জনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে উয়েফা।

ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, আগামী ২৬ আগস্ট ইস্তানবুলে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে। একই দিনে ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা নারী খেলোয়াড়, পুরুষ দলের বর্ষসেরা কোচ এবং নারী দলের বর্ষসেরা কোচের নামও প্রকাশ করা হবে।

নারী ফুটবলের সংক্ষিপ্ত তালিকার তিন জনও মিডফিল্ডার। মজার ব্যাপার হলো তিন জনই হলেন বার্সেলোনার। তাঁরা হলেন—স্পেনের জেনিফার হেরমোসো ও অ্যালেক্সিয়া পুতেলাস এবং নেদারল্যান্ডসের লিকে মার্তেনস।