ক্রীড়া ডেস্ক: আইসল্যান্ডের বিপক্ষে এক পয়েন্ট পেলেই হবে ক্রোয়েশিয়ার। তাতেই গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোতে যাবে তারা।
ক্রোয়েশিয়া হারলেও হারানোর কিছু থাকবে না। প্রথম দুই ম্যাচ জিতে অনেকটাই নির্ভার তারা। নিশ্চিন্তে থাকায় প্রতিপক্ষকেও হাল্কা করে নিয়েছে ক্রোয়েশিয়া! তাইতো আর্জেন্টিনার বিপক্ষে খেলা নয় খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন কোচ জ্লাতকো দালিচভ। দলের অধিনায়ক লুকা মডরিচ এবং ইভান পেরিচিত খেলছেন। বাকি নয় খেলোয়ারই সাইড বেঞ্চে।
নিয়মিত গোল রক্ষক দানিজেল সুবাসিচকেও বিশ্রাম দিয়েছেন কোচ। তার পরিবর্তে খেলছেন লভ্রে কালিনিচ। এছাড়া বিশ্রামে আছেন দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, সিমে ভ্রাসালজকো, দেজান লোভরেন, মার্সেলো ব্রোজোভিচ, ইভান রাকিতিচ, আন্তে রেবিক ও মারিও মানজুকিচ। এদের মধ্যে একাধিক খেলোয়াড়কে বদলি তালিকায় রেখেছেন দালিচভ। প্রয়োজনে তাদেরকে মাঠে নামাতেও পারেন ক্রোয়েসিয়া বস।
আইসল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েছেন লভ্রে কালিনিচ, টিন জেডভাজ, ভেদ্রান করলুকা, দুজে সেলেটা-কার, , হোসেপ পাইভেরিচ, মিলান বাডেলজ, মাতিও কোভাকিচ, মার্কো পিজাকা, আন্দ্রে ক্রামারিচ।
বিশ্বকাপে টিকে থাকলে হলে আজ ক্রোয়েশিয়াকে হারাতেই হবে আইসল্যান্ডের। পাশাপাশি আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। আর্জেন্টিনা এবং আইসল্যান্ড জিতলে দুই দলের গোল ব্যবধান হিসেবে আসবে। আর্জেন্টিনার বর্তমান গোল পার্থক্য যেখানে -৩ সেখানে আইসল্যান্ডের -২।


