এক মানবিক চিকিৎসকের প্রতিচ্ছবি -ড. মোহাম্মদ আব্দুল্লাহ

এম. এ. হান্নান, বেড়া (পাবনা) প্রতিনিধি : প্রফেসর ডা. আলতাফ সরকার বহুমুখী প্রতিভার অধিকারী এক মানবিক চিকিৎসক। তিনি একজন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর ঝুকি নিয়ে অত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করত: সুখি সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছেন তিনি। মহৎ পেশা সমূহের মধ্যে চিকিৎসা পেশা অন্যতম যেখান থেকে সরাসরি মানবতার সেবা করা যায়। চিকিৎসক হিসেবে তিনি বিদেশে অবস্থান করে জৌলুসপূর্ণ জীবন যাপন করতে পারতেন। কিন্তু তিনি যেহেতু অস্ত্র হাতে জীবনের ঝুকি নিয়ে দেশ স্বাধীন করেছেন তাই তিনি দেশে থেকেই একটি সুস্থ জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

১৯৫৪ সালের ৪ ডিসেম্বর পাবনা জেলার বেড়া পৌরসভার সম্ভুপুর গ্রামের সমাজ সেবক ও জনপ্রতিনিধি মরহুম আবু হোসেন সরকার ও মরহুমা নূরজাহান সরকারের জ্যেষ্ঠ পুত্র তিনি। জন্মের ১৮ মাস পরেই তার মমতাময়ী মাতা মৃত্যুবরণ করেন। তিনি পিতা, নানী, বিমাতার আদর ¯েœহে বেড়ে উঠেন। তিনি ছোট বেলা থেকেই মেধাবী ও একজন ভালো ফুটবল খেলোয়ার ও সংগঠক ছিলেন। বেড়া অ লের ট্যালেন্ট তৈরির সুতিকাগার বেড়া বি. বি. পাইলট উচ্চ বিদ্যালয় হতে ১৯৭০ খ্রি. সালে মাধ্যমিক ও বেড়া কলেজ হতে ১৯৭২ খ্রি. সালে উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ে ফিজিওথেরাপী বিভাগে ভর্তি হন এবং ৯ ফেব্রæয়ারী ১৯৭৯ খ্রি. তারিখে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। তিনি ফিজিওক্যাল এডুকেশনে মাষ্টার্স সম্পন্ন করেন “পিপলস ইউনিভার্সিটি” হতে এবং এমডি করেন কোলকাতা বিশ^বিদ্যালয় হতে। বর্তমানে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফিজিওথেরাপী বিভাগের একজন পিএইচডি ফেলো।

পেশাগত দক্ষতা অর্জনে তিনি———-দেশে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ফিজিওথেরাপী বিষয়ে বিভিন্ন সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করেন। ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার————টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি তার ঢাকা ৪৪/৮, পান্থপথ চেম্বারে আগত রোগীদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা প্রদান করে থাকেন। তাঁর চেম্বারে দেখেছি গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি অনেককে তাদের যাতায়াতের ও থাকা খাওয়ার ব্যবস্থা করতে। এছাড়া তিনি দেশের বিভিন্ন স্থানে এমনকি প্রত্যন্ত অ লেও স্বাস্থ্য ক্যাম্প করে ১০/১৫ জনের চিকিৎসক টিম নিয়ে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকেন। বিশেষ করে নিজ জন্মস্থান বেড়ায় “বেড়া টাউন ক্লাবের” মাধ্যমে স্বাস্থ্য ক্যাম্প করে ফিজিওথেরাপীর পাশাপাশি ডায়াবেটিস, মেডিসিন, অর্থপেডিকস সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা করে আসছেন। ফেইসবুক ও ইউটিউবে তার ফলোয়োর্সের সংখ্যা ১২ লক্ষাধিক। িি.িঢ়ৎড়ভধষঃধভ.পড়স এই ওয়েব সাইটে ভিজিটের মাধ্যমে পাঠকরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেয়ে থাকেন। আবার প্রতি বৃহস্পতি, শনিবার ও সোমবারে রাত ৭.৩০টা থেকে ৮.৩০টা পর্যন্ত ফেইসবুক লাইভ প্রোগ্রাম করে থাকেন। পাঠকরা ০১৭৮৫-৯৯৯৯৭৭ অথবা ০১৭৬৫-৬৬৮৮৪৬ মোবাইল নম্বরে ফোন করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। বেড়া-সাঁথিয়া, যমুনার চরা ল, শাহ্জাদপুরের বিস্তীর্ণ এলাকাসহ অত্র অ লে বিশেষায়িত কোন ডায়াবেটিস হাসপাতাল না থাকায় রোগীদের কাশিনাথপুর পাবনা শহরে গিয়ে চিকিৎসা নিতে হতো। তাদের এই কষ্ট লাঘবের জন্য সমমনা ত্যাগী মানবিক ব্যক্তিদের নিয়ে বেড়া টাউন ক্লাবের মাধ্যমে গড়ে তোলা হয় “বেড়া ডায়াবেটিস হাসপাতাল”। পরবর্তী চিন্তা করা হয় বেড়াতে একটি পূর্ণাঙ্গ মানসম্মত ডায়াবেটিস হাসপাতাল করা যায় কি-না ? এক্ষেত্রে প্রয়োজন হয় সুবিধামতো অবস্থানে জায়গা এবং অর্থ। আলহামদুলিল্লাহ্! নিবেদিত প্রাণ এই মহৎ চিকিৎসক জেলা পরিষদ ডাকবাংলা রেষ্ট হাউজের সম্মুখে অবস্থিত প্রায় ২ কোটি টাকা মূল্যের ০.১৪ একর জায়গা দান করলেন ডায়াবেটিস হাসপাতালের জন্য। আর অর্থ অভাব পূরণে এগিয়ে এলেন এ অ লের তিন কৃতি সন্তান জনাব মো: সেলিম রেজা, সচিব, রেলপথ মন্ত্রণালয়, জনাব আব্দুর রউফ তালুকদার, সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয় ও জনাব সালাউদ্দিন পলাশ, মাননীয় প্রধানমন্ত্রীর পিএস-১, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়ন হবে ১০ তলা বিশিষ্ট উন্নতমানের একটি পূর্ণাঙ্গ ডায়াবেটিস হাসপাতাল।

উক্ত হাসপাতালটি এমন এক অবস্থানে নির্মিত হচ্ছে যে, হুরাসাগর নদীর তীরে, প্রস্তাবিত বেড়া ইপিজেড, বেড়া এনায়েতপুর-ঢাকা চার লেন রাস্তা সংলগ্ন মনোরম স্বাস্থ্যকর নির্মল পরিবেশ। যেখান থেকে শুরু বেড়াবাসী নয় পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ীসহ উত্তরবঙ্গের রোগীরা ডায়াবেটিসের সুচিকিৎসা পাবে। উল্লেখ্য যে, উক্ত হাসপাতালের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠিত হবে একটি মানসম্মত ফিজিওথেরাপী সেন্টার। দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধকরা রণাঙ্গণের এই সৈনিকের স্বপ্নই কিসে দেশ ও জাতির জন্য ভালো কিছু করা যায়। ৬৭ বছর বয়সেও এই তরুণ প্রাণ ব্যক্তিকে কখনো ভালো কাজের ক্ষেত্রে না বলতে দেখিনি। তিনি বলে থাকে “আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন চলুন এই নিয়ামত নিয়ে আমরা একসঙ্গে কাজ করি হেলথি বাংলাদেশ গড়ে তুলি এবং এ ধরণের চিকিৎসা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেই”।