এমপি সুজার সুস্থতা কামনায় রূপসায় ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া

সংবাদদাতা এম এম সি মেহেদী খুলনা: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা এমপি ও কিডনিদাতা আলম হাওলাদারের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় রূপসা কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।