নিজস্ব প্রতিবেদকঃজাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি তার রংপুরের বাসভবন পল্লীনিবাসে করার দাবি জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা।রোববার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডের জেলা জাতীয় পার্টি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
মোস্তফা বলেন, জীবনদশায় এরশাদ আমাদের নির্দেশ দিয়েছিলেন, তার মৃত্যুর পর পল্লীনিবাসে সমাধি দিতে। এই চাওয়া রংপুরের সাধারণ মানুষেরেও।
সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার এরশাদের মরদেহ রংপুরে মাটিতে সমাধিস্থ করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিরোধীদলীয় উপনেতা ও সরকারের প্রতি আহ্বান জানান।


