নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে লাল-সবুজের দল। দল ব্যর্থ হলেও একটি সুখবর পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর।
আইসিসি ডটকমের খবরে জানা গেছে, সাপ্তাহিক আপডেটে কিছুটা এগিয়েছেন তামিম ইকবাল। সঙ্গে এগিয়েছেন মোহাম্মদ মিঠুন। গত ম্যাচে তিনি অপরাজিত ৭৩ রান করেন।
তামিম তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। আর মুশফিকুর রহিম আছেন ১৭তম স্থানে। আর মিঠুন ১২ ধাপ এগিয়েছেন। তিনি ৯৪ থেকে উঠে এসেছেন ৮২তম স্থানে।


