কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে আটক এক যুবককে নেওয়া হচ্ছে কুমিল্লায়।
শুক্রবার (২২ অক্টোম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে নিয়ে কুমিল্লার পথে রওনা হয় পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ইকবাল সন্দেহে আটক ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হচ্ছে। আটক ব্যক্তি ইকবাল কিনা তা কুমিল্লায় নিয়ে যাওয়ার পর বলা যাবে।
তিনি বলেন, ‘ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে পুলিশের একটি টিম কক্সবাজার পৌঁছায়। প্রাথমিক আইনি কার্যক্রম শেষে আটক ব্যক্তিকে তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলা পুলিশ ও কুমিল্লা পুলিশের নিরাপত্তার মধ্যদিয়ে তাকে কুমিল্লায় পাঠানো হচ্ছে।’
তবে আটকের পর জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


