কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মাগুরছড়ার খাসিয়াপুঞ্জির সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
লাউয়াছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরে ওই এলাকার রেললাইনে পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমলগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো করা হবে।