চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশ ডে-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার য়ায়োজন করা হয়।
আজ শনবার সকাল ১১ টায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের সভাপতিত্বে ও চৌগাছ থানা এবং কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এই র্যালি অয়ালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আলোচনা সভায় অন্তর্ভুক্ত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি ড. মুস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও কমিউনিটি পুলিশ কমিটির উপদেষ্টা জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগেরত সভাপতি এস এম হাবিবুর রহমান, উপএলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আলমামুন হিমেল, কমিউনিটি পুলিশ কমিটির সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল।
এছাড়া জেলা পরিষদের সদস্য হবিবর রহমান, কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহিদুল ইসলাম মিয়াসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যায়ে কর্মরত ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


