করোনাঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৭ জন আক্রান্ত

।
জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় জেলার বিভিন্ন উপজেলায় সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন মারা গেছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার জেলা শহরের কাউতলী এলাকায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়। এছাড়া জেলার নবীনগর উপজেলায় জ্বর ও সর্দি কাশি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এদিকে জেলায় সাতজন করোনায় আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে- আখাউড়ায় তিন নারী, বিজয়নগরে দুই পুরুষ, নবীনগরে একজন, ব্রাহ্মণবাড়িয়া সদরে একজন করোনা শনাক্ত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ জানিয়ে বলেন, তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। রিপোর্টে পজেটিভ এসেছে।