নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ছাগলনাইয়ায় একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৩ এপ্রিল চট্টগ্রামের সীতাকুন্ড এলাকার বিআইটিআইডিতে পরীক্ষা পাঠানো হয়। বৃহস্পতিবার তার ফলাফল আসে পজেটিভ।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি ছাগলনাইয়ার বাসিন্দা। তার বয়স ২৯ বছর। তিনি ঢাকায় থাকতেন। লকডাউনের পরে তিনি ছাগলনাইয়া আসেন।
স্বাস্থ্য বিভাগ থেকে আরো জানানো হয়, আক্রান্ত ব্যক্তি ঢাকার থেকে লকডাউনের পরে ছাগলনাইয়া এসেছেন। এখন শনাক্ত করা রোগী বাড়িতেই অবস্থান করছেন। সেখানে তিনি আইসোলেশনে আছেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে দেখাভাল করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত রোগী বাড়িতেই থাকবেন বলে জানায় স্বাস্থ্য বিভাগ।


