জেলা প্রতিবেদকঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর (১২) মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকালে ওই শিশুটির মৃত্যু হয়।
এর আগে, রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিক্যালের অফিসার আরিফ আহমেদ বলেন, ভর্তির করার সময় মেয়েটির করোনার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সোমবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) স্থানীয় প্রতিনিধিরা শিশুটির রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে তার আগেই শিশুটির মারা গেলো।
এদিকে মৃত্যুর পর আইইডিসিআরের প্রতিনিধিরা শিশুটির উপসর্গ শুনে জানাচ্ছেন, সে করোনায় আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


