ভারতে দিন দিন করোনা আক্রমণ বেড়েই চলেছে। তবুও থামছে না এবারের IPL। এরইমধ্য এবারের আইপিএল কোন কোন মাঠে হবে, তা ঘোষণা হয়ে গিয়েছে। দেশের ছয়টি শহরে বসবে এবারের গ্রুপ পর্যায়ের আসর। বাদ পরলো সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস ঘরের মাঠ।
মোহালিতে আইপিএলের কোনও ম্যাচ না থাকায় ক্ষোভ প্রকাশ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, যদি করোনার দাপট সত্ত্বেও মুম্বইয়ে ম্যাচ হতে পারে, তবে কোন যুক্তিতে বাদ পড়ল মোহালি?
মুম্বইয়ে যেখানে প্রতিদিন প্রায় ৯,০০০ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন সেখানে ম্যাচ দেওয়া এবং মোহালিতে ম্যাচ না দেওয়ার জন্য বিতর্কের সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।


