করোনার ভয়াবহ থাবা এখন ক্রিকেট প্রাঙ্গণে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগেই করোনয় এলোমেলো রংপুর বিভাগের দল।
অধিনায়কসহ তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হল অধিনায়ক নাঈম ইসলাম, উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী এবং অলরাউন্ডার আলাউদ্দিন বাবু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়য়া এ পর্বে তিনজনের খেলা হচ্ছে না।
রংপুর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।


