জেলা প্রতিবেদকঃ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন।
সোমবার (১২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নমুনা পরীক্ষার পর তার রেজাল্ট পজিটিভ এসেছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
তিনি জানান, এসপি মাসুদ হোসেনের সর্দি ছিল। বিভাগীয় পুলিশ হাসপাতালে গিয়ে তিনি নমুনা দেন। এরপর রামেকের ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
তিনি আরও জানান, রাতে করোনা পজিটিভ থাকার বিষয়টি জেনে বাসায় আইসোলেশনে চলে গেছেন এসপি মাসুদ হোসেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।
উল্লেখ্য, সোমবার রামেকের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩৮টি নমুনায় করোনা শনাক্ত হয়।


