করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে নারীর মৃত্যু

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের উপসর্গ নিয়ে পটুয়াখালীতে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ওই নারী পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনা উপসর্গ থাকায় পটুয়াখালী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে কোভিড-১৯ এর পোটকল মেনেই তাকে দাফন করাসহ তার স্বজনদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
পটুয়াখালী হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন ওই নারী। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তবে বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (