দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচিতে যোগ দিলেন ক্রিকেটাররা। নিলেন করোনার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ।
শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলায় একে একে আসেন সবাই। তামিম-সৌম্য সস্ত্রীক। ছিলেন তাইজুল, মিঠুন, তাসকিন, সাইফ, শরিফুল, মিরাজ, নাইম, মুগ্ধ, শান্ত, রাহী। গতকাল শুক্রবার (৯ এপ্রিল) রাতে দেশে আসেন জাতীয় ক্রিকেট দলের হেডকোচ রাসেল ডমিঙ্গো। এরপর তিনিও সকালে চলে আসেন হাসপাতালে। সাথে ছিলেন বাকি স্টাফরাও।

টিকা গ্রহণের শেষে দেশবাসীকেও টিকা নিতে আহ্বান জানান ক্রিকেটাররা।
জানা যায়, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে রোববার (১১ এপ্রিল) থেকে দলীয় অনুশীলন করবে বাংলাদেশ।


