খেলা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত আছে সব ধরনের ক্রিকেট আসর। এবার স্থগিত হতে যাচ্ছে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপও।
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হওয়ার সময়সূচি ছিল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে করোনার সংকট চিন্তা করে তা স্থগিত রাখার পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এমনটাই জানিয়েছে টাইম অব ইন্ডিয়া।


