খেলা ডেস্কঃ এবারের মৌসুমে ক্যাম্প ন্যুর স্বত্ব থেকে পাওয়া ৫ লাখ ইউরোর পুরোটাই করোনা ভাইরাসের রিসার্চের জন্য দান করেছে বার্সেলোনা।
বার্সেলোনা ভাইস-প্রেসিডেন্ট জর্ডি কারডোনা এ কথা জানান।
কারডোনা আরো জানিয়েছেন ক্যাম্প ন্যুর নাম স্বত্ব আগামী মৌসুমেও বহাল থাকবে। স্থানীয় হাসপাতাল সান্ত ইয়োয়ান ডি ডিউতে অর্থ প্রদান অনুষ্ঠানে কারডোনা আরো বলেন, শিশু ও গর্ভবতী মহিলাদের করোনায় ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে যে ধরনের স্টাডি করা হচ্ছে তাতেই সহায়তা দিচ্ছি আমরা। এই হাসপাতালের দুর্দান্ত একটি রিসার্চ দল এ ব্যপারে অসাধারণ কাজ করছে।
যতদিন পৃষ্ঠপোষকরা আমাদের সঙ্গে জড়িত থাকবে ফাউন্ডেশনের মাধ্যমে এই সহায়তা আমরা চালিয়ে যাবার আশা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এটা করতে চাচ্ছি।


