মাদারীপুর: শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
সূত্র জানায়, কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় নৌরুটে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শিবচর থানার উপ পরিদর্শক (এসআই) খলিল ঘটনাস্থলে গিয়ে কাঁঠালবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেন।
এসআই জানান, হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেটির মুখমণ্ডল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে মরদেহটি পানিতে ছিল।


