কুতুবা ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল চৌধুরীর ইন্তেকাল

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক শিমুল চৌধুরীর পিতা আলহাজ্ব ফকরুল আলম চৌধুরী নসু মিয়া (১০৮) ইন্তেকাল করেছেন।

৩১মার্চ শনিবার সকাল ১০টায় আব্দুল জব্বার মিয়া বাড়িতে বার্ধক্যজনিত কারনে ১০৮ বছর বয়সে ইন্তেকাল করেন করেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে । একই দিন বিকেল ৫টায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামসহ বোরহাউদ্দিনের সর্বস্থরের মানুষের অংশগ্রহনে মরহুমের নিজ বাড়ির দরজার মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাকে পারিবারিক কবস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল(এমপি), উপজেলা আওয়ামীলীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি ও টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামরুল আহসান চৌধুরীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা ।