কুমারখালী পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনায় ১৭ জেলের ১ বছরের কারাদণ্ড 

কুষ্টিয়া উপজেলা প্রতিনিধি আমিন হাসান ঃ  আজ ২২ অক্টোবর রাত ৩.০০ টা হতে সকাল ৭.০০টা পর্যন্ত কুমারখালী উপজেলার শিলাইদহ ও জগন্নাথপুর ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল ইসলাম খান  এবং সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদ নুর এ আলম সহ উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কুমারখালী থানা পুলিশ। দীর্ঘ সময় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে ১৭ জন জেলেকে  মাছ ধরা অবস্থায়  আটক এবং ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ  করা হয়।
 মোবাইল কোর্টে ১৭ জন আসামীর প্রত্যেককে সরকারি আদেশ অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ১ বছর কারাদণ্ড প্রদান করা হয়। আসামীদের মধ্যে পাবনা জেলা ও কুমারখালী উপজেলার অধীবাসী রয়েছে। কারেন্ট জাল স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে।