কুমিল্লার শালধরে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা হামলা করেছে। একজন আহত হয়েছে। এ সময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সাথে বহিরাগতদের ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এ বিষয়ে প্রিজাইডিং অফিসার রাশেদুল হক খান জানান, ‘সাড়ে ৯টায় হঠাৎ করে বহিরাগতরা প্রবেশ করে। তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে চাইলে বহিরাগতরা আরও উত্তেজিত হয়। আধঘণ্টা বন্ধ থাকার পর এখন ভোট গ্রহণ শুরু করেছি।’

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার জানান, ‘কেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’