কুমিল্লায় ধর্মসাগরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা : কুমিল্লা নগর পার্কে অবস্থিত প্রাচীন দিঘী ধর্মসাগরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থী হচ্ছে- সিহাব (১৫) ও ফাহিম (১৪) । তারা নগরীর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা। দুজনই কুমিল্লা জিলা স্কুল ও মর্ডাণ হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্র জানায়, বিকেলে সিহাব ও ফাহিমসহ ১২ বন্ধু ধর্মসাগরে গোসল করতে নামে । এক পর্যায়ে সিহাব ও ফাহিম পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে বন্ধুরা তাদের দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।