কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আল-আমিন রেজাঃ বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠিত হল কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার (৩০ই মে) বিকাল ৩টায় খিলক্ষেত স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ হাবিব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে আছে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা ঠিক মত পড়াশোনা করবে, মা-বাবা অবাধ্য হবা না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দরসহ দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষার্থীরা মূখ্য ভূমিকা পালন করে। জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি শিক্ষার্থীদের ডাকে সব সময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃতে আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সকলের কাছে দোয়া কামনা করছি।

সময় তিনি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন ও স্কুলের নানা উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন। মুহাম্মদ হাবিব হাসান কুর্মিটোলা স্কুল এন্ড কলেজের সকল উন্নয়ন কাছে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মিজানুর রহমান চাঁন, খিলক্ষেত থানা অফিসার ইনচার্জ সাব্বীর আহমেদ, কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক, খিলক্ষেত থানার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী দেওয়ান, ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি ও ১৭ ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া,ডিএন সিসি ১,১৭,১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা ভারী চৌধুরী, খিলক্ষেত থানা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাদবর, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও খিলক্ষেত থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, খিলক্ষেত ৯৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কুর্মিটোলা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, অভিভাবক সদস্য কাজী সামসুল আলমসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এবং আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।