কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জেলা প্রতিনিধি কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এস এম কাদেরী শাকিলের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এসময় তিনি বলেন, আইন করে দূর্নীতি বন্ধ করা সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে। তবেই কেবল দুর্নীতি বন্ধ সম্ভব
তাই যে যার জায়গা থেকে আগামী নতুন প্রজন্মকে নৈতিকতা শিক্ষা দিয়ে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে আহবান জানান।
স্বাগত বক্তব্য রাখেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া।
দুনীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজাদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাসিরা নাসরিন, সচেতন নাগরিক কমিটি-সনাক কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রফিকুল আলম টুকু, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।
এসময় জেলার সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ দুনীতি দমন কমিশন (দুদক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে “অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।