জীবন মাহমুদ । কুষ্টিয়া ব্যুরোঃ কুষ্টিয়া থানাপাড়া বাধ সংলগ্ন আনারুল হোসেনের পুএ রমজান আলী (১৩) নিখোজ, ৬/৮/২০ ইংরেজি তারিখ লেবু বিক্রেতা রমজান আলী কুষ্টিয়া এনএস রোড থেকে নিখোঁজ হন।
তার পিতা আনারুল হোসেন কুষ্টিয়া এনএস রোড হাউসিং এবং আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবার কাছে খোঁজ নিয়ে তিনি হতাশ হয়ে পড়েন।
রমজান আলী আনুমানিক সকাল আটটার সময় বাড়ি থেকে বের হয়ে যায় দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে পিতা আনারুল হোসেন খোঁজ নেন খোঁজ নিয়ে দেখেন বাড়িতে রমজান আলী এসে পৌঁছায়নি।
এ ব্যাপারে প্রতিবেদককে জানান, আমার কোন পূর্বশত্রুতা নেই, সে কোথায় যেতে পারে আমার জানা নেই।
এ ব্যাপারে তিনি কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেন জিডি নাম্বার ৩৬১ জিডির তারিখ ৮/৬/২০ ইং এ পর্যন্ত রমজান আলীর কোনো খোঁজ পাওয়া যায়নি আনারুল হোসেন প্রতিবেদককে জানান যদি কোন সহৃদয় ব্যক্তি আমার পুত্র রমজান আলীর কোন প্রকার খোঁজ পান তবে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ০১৮৯২-২৯৭৭৩৩।


