কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রী অপহরনের দায়ে যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিবেদকঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রী অপহরনের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়,উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরবড়লই গ্রামের ফুলমিয়ার মেয়েকে একই এলাকার মজনু রহমানের ছেলে মফিজুল ইসলাম বিভিন্ন প্রলোভন দেখিয়ে শনিবার সন্ধায় অপহরণ করে নিয়ে যায় ।
ওই কিশোরীকে বাড়ীতে না থাকায় তার বাবা পুলিশের কাছে অভিযোগ করেন।পরে পুলিশ অভিযান চালিয়ে ছেলের ফুফা ছাবেদ মেকারের বাড়ী থেকে মেয়েকে রোববার ভোররাতে উদ্ধার করে।পরে নারী শিশু নির্যাতন দমন আইনে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজিব কুমার রায় বলেন, আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। মেয়েটির জবানবন্দি রেকর্ড করা জন্য সোমবার আদালতে হাজির করা হবে।