কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: “পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি বাল্য বিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি”-শ্লোগান সামনে রেখে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠত হয়। কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আগামী ১৮ থেকে ২৩ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ডাঃ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।


