কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে আলিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলা শহরের জুম্মাপাড়া এলাকার সফিকুল ইসলামের পুত্র খেলতে গিয়ে সবার অজান্তে গর্তে পড়ে মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়,শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে গর্তে পড়ে যায়।পরে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।


