কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফছার আলীর (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আফছার আলী উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হকের শ্বশুর। বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামের আফছার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে আগে থেকে ছিঁড়েপড়া ডিসলাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের জামাতা রাজারহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।