কেরানীগঞ্জে দেয়ালচাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে দেয়ালচাপায় অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।রোববার (০১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হিজলতলা পেশকার পাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাছির উদ্দিন বলেন, মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ঝাল-মুড়ি বিক্রেতা ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।