কোচ হিসেবে কে কত বেতন পাবেন?

ক্রীড়া ডেস্ক : ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রবি শাস্ত্রী। তার সহকারী হিসেবে আছেন সঞ্জয় বাঙ্কার। বোলিং কোচ হিসেবে আছেন ভরত অরুণ। ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রামকৃষ্ণ শ্রীধর। এছাড়া রাহুল দ্রাবিড় ব্যাটিং ও জহির খান বোলিং পরামর্শক হিসেবে আছেন। এগুলো পুরনো খবর। নতুন খবর হল কোচ হিসেবে কে কত বেতন পাবেন?

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধান কোচ রবি শাস্ত্রী বেতন পাবেন বছরে ৮ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ১০ কোটি)। অবশ্য অনীল কুম্বলে বেতন পেতেন ৬.৫ কোটি রূপি। তার থেকে ১.৫ কোটি রূপি বেশি পাচ্ছেন শাস্ত্রী। শাস্ত্রীর বাইরে অন্যান্য কোচ তথা বোলিং, ফিল্ডিং ও সহকারী কোচরা বেতন পাবেন বছর ২ থেকে ৩ কোটি রূপি।

দায়িত্ব পালনের এক বছরের মাথায় তারা ১০ শতাংশ ইনক্রিমেন্ট পাবে।