কোহলিকে টপকে গেল জো রুট

ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে বেশি বেতন পাওয়ার তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন ইংল্যান্ডের ক্রিকেটার জো রুট–জোফরা আর্চার। ২০২০–২১ মৌসুমের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ক্রিকেটার ইংল্যান্ডের জো রুট–জোফরা আর্চার।

ফোর্বসের বিশ্লেষণ বলছে, বিশ্বের ১০০ জন ধনী ক্রীড়াবিদের তালিকায় বিরাট কোহলির অবস্থান ৬৬ নম্বরে। তার বার্ষিক উপার্জন প্রায় ১৯৬ কোটি রুপি।

বিসিসিআই’র গ্রেড ‘এ প্লাস’ চুক্তির তালিকায় আছেন বিরাট কোহলি। সে অনুযায়ী তিনি বেতন পান ৭ কোটি রুপি। এর বাইরে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ১৭ কোটি টাকার চুক্তি রয়েছে কোহলির। তবুও অধিনায়ক হিসেবে বিরাট কোহলির বেতন সর্বোচ্চ নয়।