নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসানকে ছাড়া দলের বাকি ১৯ সদস্য সকাল ১০টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঘাম ঝরান।
দুপুর নাগাদ অনুশীলন করার কথা রয়েছে তাদের। শনিবার (২৮ আগস্ট) মাহমুদউল্লা রিয়াদ বাহিনীর অনুশীলনের সূচি রয়েছে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে উপস্থিত থাকবেন সাকিব। তার শুক্রবার নাগাদ কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় শেষ হয়নি।
নিউজিল্যান্ড দল ঢাকায় আসে মঙ্গলবার, দুপুর নাগাদ। তবে দুই ক্রিকেটার মূল দল আসার চার দিন আগে বাংলাদেশে এসেছিলেন।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের এই সিরিজ। এরপর ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াডঃ- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ- টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বানেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুজেলিন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর তিকনার ও উইল ইয়ং।


