ক্যারিয়ারের ১০০০তম ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না

ক্রীড়া ডেস্ক : কিংবদন্তি এই গোলরক্ষকের মাইলফলকের ম্যাচে সোমবার বেলেনেনসেসের কাছে ২-০ গোলে হেরে গেছে পোর্তো।

১৯৯৯ সালে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছিল ক্যাসিয়াসের। শৈশবের ক্লাবটির হয়ে খেলেছেন ৭২৫ ম্যাচ। রিয়ালের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন অন্য আরো শিরোপা।

২০১৫ সালে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস। পর্তুগিজ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০৮ ম্যাচ। ৩৬ বছর বয়সি এই গোলরক্ষক স্পেনের হয়ে খেলেছেন রেকর্ড ১৬৭ আন্তর্জাতিক ম্যাচ। জিতেছেন ২০১০ বিশ্বকাপ।