ক্রীড়া প্রতিবেদক : দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজ শুরু হওয়ার আগে ১২ অক্টোবর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ সোমবার আমন্ত্রিত একাদশের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার জেপি ডুমিনিকে। দলে আছেন এবি ডি ভিলিয়ার্সও। আছেন স্পিনার কেশব মহারাজ ও উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মার্করামও।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশে যারা রয়েছেন :
জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো।


